চট্টগ্রামে নগর আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা
মহানগর আওয়ামী লীগের সভাপতি পলাতক মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫০ থেকে ৫৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে নগরের চকবাজার থানাধীন পল্টন রোডে এ ঘটনা ঘটে।


