খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে: মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইনকে আরও যুগোপযোগী ও কঠোর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, এমন কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।



