লকডাউনের নামে নাশকতার প্রতিবাদে ফরিদপুরের মহাসড়কে বিএনপির নেতাকর্মীরা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

