দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল কার্যালয়
রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পৌর এলাকার ওই ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।


