ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শোয়েব আখতার
যে মানুষটি নিজের পুরো ক্যারিয়ারে গতির ঝড় আর আগ্রাসী বোলিংয়ে ব্যাটসম্যানদের করেছেন আতঙ্কিত, সেই শোয়েব আখতার এখনকার ক্রিকেটকে মেনে নিতে পারছেন না। পাকিস্তানের সাবেক এই গতিতারকার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, নতুন প্রজন্ম, এমনকি তাঁর নিজের সন্তানরাও ধীরে ধীরে ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

