আওয়ামী লীগের লকডাউন ঢাকাবাসীর প্রত্যাখ্যান, কর্মচাঞ্চল্য রাজধানী ঢাকায়
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি জনজীবনে। প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে রাজধানীর কর্মচাঞ্চল্য। সকাল থেকেই সড়কে নেমেছে গণপরিবহন, চলছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য যানবাহন।



