অভিষেকে আফগানিস্তানের জয় ছাড়া সব করেছেন নাসির
টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখার জন্য যা যা করা সম্ভব, তার প্রায় সবই করেছেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার নাসির খান মারুফখিল। জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন, বল হাতে নিয়েছেন ৯ উইকেট।


