ইসরায়েলের নতুন স্পিকার হলেন কাহানা, আরও চাপে নেতানিয়াহু
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধী শিবিরের প্রার্থী মাতান কাহানা। মঙ্গলবারের (১৭ নভেম্বর) এ নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী জোট পার্লামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।


