কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহন, ১১ ট্রাক আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বালুভর্তি ও খালি ট্রাকসহ মোট ১১টি ট্রাক আটক করা হয়েছে। একই সাথে সড়ক পরিবহন আইন ও বালুমহাল ব্যবস্থাপনা আইনে ট্রাকগুলোকে ৭৪ হাজার টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


