হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন পোশাক শ্রমিকরা, বিক্ষোভের পর সাভার-আশুলিয়ার ৩০ কারখানা ছুটি
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পরপরই কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



