সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।



