ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমানকে হত্যা ও ডাকাতির দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।
