মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার ঘনফুট বালু জব্দ
চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।



