খুলনায় গভীর রাতে মুদি দোকান ও যুব সংঘে আগুন, ক্ষতি চার লাখ টাকা
খুলনার লবণচরা থানাধীন ওয়াজেদ নগর এলাকায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মুদি দোকান ও পাশের একটি যুব উন্নয়ন সংঘের কার্যালয়। এ ঘটনায় মুদি দোকান মালিকের প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

