ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি তিন বছর পর ছয় কর্মচারীর চাকরি বাতিল
ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নিয়োগের তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল করেছে অন্ধ কল্যাণ সমিতি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে।



