চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল
চুল পড়া ও টাক সমস্যার সমাধানে যুগান্তকারী সাফল্যের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা এমন এক বিশেষ ধরনের ‘জাদুকরী চিরুনি’ উদ্ভাবন করেছেন, যা ইঁদুরের ওপর পরীক্ষামূলক প্রয়োগে প্রায় শতভাগ চুল গজাতে সক্ষম হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।


