এবার রংপুর টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন
রংপুর নগরীতে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা আাড়াইটার দিকে টার্মিনাল রোডে মৎস আড়তের সামনে এ ঘটনা ঘটে।



