টুঙ্গিপাড়ায় সড়কে ব্যারিকেড: যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাতভর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) সকালেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের মোড়ে অবরোধ দেখা গেছে।



