গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।


