চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর খামারবাড়ী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর মঙ্গলবার পরিত্যক্ত খামারবাড়ি থেকে স্থানীয় বাবুর্চি বাজারের ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা।



