ইয়েমেনে হুতিদের তৎপরতা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনে হুতি যোদ্ধাদের সামরিক তৎপরতা বেড়েছে। তাদের চাপের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে এডেন ও দক্ষিণাঞ্চলের নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে সউদী আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী।
