সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন
সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকবৃন্দ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

