ক্রিমিয়া সেতুতে আবারও ইউক্রেনের হামলা, বন্ধ যান চলাচল
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রুশ হামলার পরদিনই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন।

