কুতুবছড়ি খালে অভিযান, ড্রেজার-পাইপসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি চড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।


