অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেসকর্মীদের বিক্ষোভ-ভাঙচুর
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কয়েকটি অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে ছোটাছুটি করছেন।


