শিল্পীদের গালাগাল, ছি ছি ছি! বললেন পরীমনি
ঢালিউড অভিনেতা হেলাল খানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শিল্পীদের মুখে এমন অশালীন ভাষা শুনে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।


