বগুড়ার শেরপুরে সিএনজি টার্মিনাল নেই, তবু ইজারা দিয়ে টোল আদায়ের উদ্যোগ
বগুড়ার শেরপুর পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার জন্য নেই নির্ধারিত কোনো টার্মিনাল কিংবা পার্কিংয়ের ব্যবস্থা। অথচ কাগজে-কলমে টার্মিনাল দেখিয়ে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।



