জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে দিনব্যাপী বিসিএস প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।



