শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ তারেক রহমানের
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সরকারপ্রধানের আমন্ত্রণপত্র তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।



