মৃত্যুর পরও ক্যাম্প ন্যুতে থাকবেন বার্সা সমর্থকেরা
ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো মৃত্যুর পরও অটুট থাকে। সেই ভালোবাসাকে স্থায়ী ঠিকানা দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। ক্লাবের নতুন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে বিশেষ স্মৃতিসৌধ, যেখানে মৃত্যুর পর সমর্থকদের দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা থাকবে।


