গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়: মামুনুল হক
গণভোট অবৈধ হলে বর্তমান সরকারের ক্ষমতা, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রিত্বও অবৈধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন।



