ত্রিশ হাজার মানুষের যোগাযোগে একটি সেতু নেই
একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ। বর্ষায় নদী পার হতে হয় কলাগাছের ভেলায়, আর শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো।


