খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত গ্রেপ্তার
ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি কিশোরগঞ্জের হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটনা থানা পুলিশের ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


