জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম বরখাস্ত প্রত্যাহারে পুলিশ সদর দপ্তরের সুপারিশ ৮ মাসেও সিদ্ধান্ত হয়নি, সর্বত্র আলোচনা
পুলিশ সদর দপ্তরের সুপারিশের পরও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মো. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

