সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী মৌমিকে সুশীল সমাজের সংবর্ধনা
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠান, পরিবার ও সিলেটবাসীকে গৌরবান্বিত করায় নিজ প্রতিষ্ঠানে তাঁকে সংবর্ধনা দিয়েছে ‘সুশীল সমাজ সিলেট’।


