নলছিটিতে পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের ভিআইপি এলাকার ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


