তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পণ্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আ‘লীগের চলমান লকডাউনের দিনে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা পুলিশের তৎপরতায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।


