তিন দিনে দুই সন্তানকে হারিয়ে দিশাহারা কবির-আয়েশা দম্পতি
মাত্র তিন দিনের মাথায় ডেঙ্গু আর হামে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মোহাম্মদ কবির ও স্ত্রী আয়েশা বেগম। গতকাল সোমবার নগরীর মা শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় শিশুপুত্র মোহাম্মদ আবু বকর আরব।



