আশুলিয়ায় ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

