হাইল হাওরের শাপলা বিলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল এখন লাল শাপলার রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। বিশাল জলরাশির ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা অসংখ্য লাল শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।



