উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত তরুণ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

