অস্ত্রোপচারের পর তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন হ্যারি কেইন
বড় ধরনের ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট পাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে তাঁর।

