প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা
দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তান গেছেন। তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

