বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিস ও বিএম কলেজে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশাল নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিস ও বিএম কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


