এম্বাসি ফুটবল ফেস্ট শুরু ৪ ডিসেম্বর, অংশ নিচ্ছে যেসব দেশ
ফুটবলকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ঢাকায় বসছে নবম এম্বাসি ফুটবল ফেস্ট। আগামী ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর আগা খান স্কুলের মাঠে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

