প্রস্রাব করতে গিয়ে ‘চোর’ অপবাদ, গণপিটুনির ভিডিও ছড়িয়ে বিপাকে কলেজছাত্রের পরিবার
নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক কলেজছাত্র। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে পুলিশি তদন্তে চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।



