সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার প্রেম কিংবা অভিনয় নয়, আলোচনার বিষয় তাঁর বয়স। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে বয়স ৩৩ বছর উল্লেখ করা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী।


