রূপগঞ্জে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি
নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌরসভার উন্নয়নকাজ পরিচালনার জন্য বরাদ্দ পাওয়া মূল্যবান সরকারি যন্ত্রপাতি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোথাও মরিচা ধরেছে, কোথাও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল, আবার কোনো গাড়ির চাকা পাংচার, নেই ব্যাটারি।



