সাদমানের প্রোটিয়া সফরও শঙ্কায়
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালির চোট পাওয়া বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে চলতি ম্যাচে আর মাঠে পাওয়ার সম্ভাবনা নেই। শুধু সিলেট টেস্টই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

