প্রথম-দ্বাদশ নিবন্ধনকারীদের নিয়োগ বৈষম্য দূর করার দাবি শিক্ষক ফোরামের
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।



